অনলাইনে মোবাইল রিচার্জ বেড়েছে দ্বিগুণ

৪ মে, ২০২০ ২১:০৭  
করোনায় মোবাইল রিচার্জের হার কমেছে ১৫ থেকে ২০ শতাংশ। তবে মোট রিচার্জের ৩৫ শতাংশের ওপর রিচার্জ হচ্ছে অনলাইন প্লাটফর্মে।  স্বাভাবিক সময়ের তুলনায় এই মাধ্যমটিতে রিচার্জের হার বেড়েছে দ্বিগুণ। সূত্রমতে, মার্চের আগেও যেখানে এমএফএস দিয়ে মোট রিচার্জের ১২ থেকে থেকে ১৫ শতাংশ রিচার্জ হয়েছে; সেটি এখন মোট রিচার্জের ৩০ শতাংশের কিছুটা বেশি। সবগুলো ধরণ মিলে মোট রিচার্জের অন্তত ৩৫ শতাংশ এখন হচ্ছে নানা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। এরমধ্যে বিকাশের প্ল্যাটফর্ম থেকে মোবাইল রিচার্জ ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জানাগেছে, এখন পাঠাও এর ডেলিভারি পারসনদেরকেও একটি চ্যানেলের মধ্যমে মোবাইলের মাধ্যমে রিচার্জ করে দিতে পারছেন। ফলে কোনো ডেলিভারিম্যান যখন প্রোডাক্ট রিচার্জ করছেন তখন তার মাধ্যমেও মোবাইল ফোনে রিচার্জ করার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা।